শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সন্ত্রাস শুরু হয়ে গেছে: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ১০ ডিসেম্বরের সমাবেশের আগেই রাজপথে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে, তারা আজ (বুধবার) পুলিশের ওপর হামলা চালিয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় তিনি একথা বলেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর বিএনপি নাকি রাজপথ ও ঢাকা দখল করবে। ১০ ডিসেম্বরের আগেই তারা নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করেছে। তারা কেন নয়াপল্টনে সমাবেশ করতে চায় তা জনগণ জানে। কারণ সেখান থেকে দ্রুত অস্ত্র আর আগুন সন্ত্রাস করতে পারে তারা।’

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, ‘ফখরুল সাহেব, ঢাকা দখলের হুমকি দেবেন না। আমাদের নেতা-কর্মীরা মহানগর, জেলা, উপজেলা, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় পাহারায় থাকবেন।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ