শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে সংঘর্ষ নিয়ে যা বলল পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ দুপুর পৌনে ৩টার দিক থেকে এ সংঘর্ষ শুরু হয়। এতে নিজেদের অন্তত ২০ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে বিএনপি। গুলিবিদ্ধদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

অভিযানের ব্যাপারে আজ বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যা যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পুলিশ সে ব্যবস্থা নিয়েছে। কারণ আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা। জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখার জন্য ও নিরাপত্তা দেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ঢাকা মহানগর পুলিশের কমিশনার স্যারের নির্দেশে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং করে যাব।’

এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে এমন প্রশ্নের জবাবে বিপ্লব কুমার সরকার বলেন, ‘এ মুহূর্তে আমরা অ্যাকশন মুডে আছি, অ্যাকশন মুডে থাকার সময় এ ধরনের কথা বলা যাবে না।’

পুলিশের কেউ আহত হয়েছে কি না, এ বিষয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, ‘এই মুহূর্তে আমরা অন অ্যাকশন, সো অ্যাকশনের পরে কথা বলব।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ