,

একটি মানুষও তাদের পাশে থাকবে না : আঁখি আলমগীর

news-image

বিনোদন প্রতিবেদক : গান-বাজনার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সরব কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। স্টেশ শো বা নতুন গান কিংবা ব্যক্তিজীবনের নানা বিষয় তিনি শেয়ার করেন তার ভক্ত-শ্রোতাদের সঙ্গে। ক’দিন আগেই রুনা লায়লার জন্মদিনে উচ্ছ্বাসিত আঁখি আলমগীরকে দেখা গেছে। কিন্তু হঠাৎ তার মনে নেমে এসেছে বিষাদে ছায়া!

আর সে কারণেই হয়তো আঁখি তার ফেসবুকে লিখেছেন, ‘যন্ত্রণার নীল দাগ রং দিয়ে ঢেকে, অসহ্য ব্যথা দাঁতের চাপে পিষে মেরে যে মানুষগুলো আনন্দ আর উন্মাদনা ফেরি করে বেড়ায়, দিনশেষে- কাজশেষে একটি মানুষও তাদের পাশে থাকবে না। হিসাব বুঝে নেওয়াই আসল হিসাব। যদিও সবাই তা পারে না।’

জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন অনুষ্ঠানের আগে উচ্ছ্বাসিত আঁখি ফেসবুকে লিখেছিলেন, ‘রানির নিজের হাত থেকে পাওয়া সবচেয়ে সুন্দর এবং অমূল্য উপহার। আন্টি এই মূল্যবান গয়নার সেটটি সত্তর দশকে জয়পুর থেকে কিনেছিলেন। এটা ছিল তার কেনা প্রথম হীরার সেট। আমি জানি না, এই মূল্যবান উপহারের প্রাপ্য আমি কি না। আমি শুধু বলতে পারি এটি আমার কাছে তার দেওয়া আশীর্বাদ। আমি উচ্ছ্বসিত ও আনন্দিত। ধন্যবাদ মিষ্টি আন্টি, ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা তোমাকে।’

অনুষ্ঠানের ক’দিন পর আঁখির কণ্ঠে এমন বিষাদে সুর ভাবিয়ে তুলেছে নেটিজনদের। অনেকে আবার জানতে চেয়েছে, কী হয়েছে? তবে সবার কথাই এড়িয়ে গেছেন এই কণ্ঠশিল্পী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না