,

খালেদা জিয়া ভেবেছিলেন নির্বাচন হবে না : মোহাম্মদ নাসিম


timthumbডেস্ক রিপোর্ট : খালেদা জিয়া গোপন খেলায় মেতে উঠেছিলেন। তিনি ভেবেছিলেন নির্বাচন হবে না। নির্বাচন হলেও বিদেশীরা সরকারকে বৈধতা দেবে না। অথচ সব দেশই এখন বৈধতা দিয়েছে। তিনি নিজের পায়ে কুড়াল মেরেছেন। আজ রবিবার খিলগাঁওয়ে আওয়ামী লীগের খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ নম্বর ওয়ার্ডের এবং ৩টি ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, বিএনপি যতোই হুঙ্কার দেয় না কেন আমরা চাইলে তারা মাঠে নামতে পারবে না।
এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, টেলিভিশনের টকশোগুলোতে তথা কথিত বুদ্ধিজীবীরা কোথায় কোন কাউয়া মারা গেছে তা নিয়ে সমালোচনা করেন। অথচ সরকার যে বিদ্যুতের লোডশেডিং কমিয়েছে তা নিয়ে ধন্যবাদ দেয় না।
অন্যদিকে একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি সাময়িকভাবে গণতন্ত্রের লেবাস ধারণ করেছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর