,

কক্সবাজারে নেতাকর্মীদের ঢল

news-image

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারে নেতাকর্মীদের ঢল নেমেছে। জনসভা শুরুর আগে কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই কক্সবাজার শহরে জমায়েত হচ্ছেন হাজার হাজার নেতাকর্মী। এতে শহরজুড়ে জনস্রোত তৈরি হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার পর শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মঞ্চে ভাষণ দেওয়ার কথা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার ৬ নম্বর জেটিঘাটে দেখা গেছে কয়েক হাজার মানুষ। এরা সকলেই সাগর পাড়ি দিয়ে মহেশখালী উপজেলা থেকে এসেছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য।

টেকনাফ থেকেও কয়েক হাজার নেতাকর্মী কক্সবাজার শহরে পৌঁছার তথ্য জানিয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর। তিনি জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপ ও শাহপরীর দ্বীপ এলাকার মানুষ কক্সবাজার এসে পৌঁছেছে।

দীর্ঘ পাঁচ বছর পর কক্সবাজারে জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এ জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এ জনসভাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের