,

সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন।

বুধবার সকাল ৯টায় বিরামপুর উপজেলার টাটকপুর নামক স্থানে ও সকাল ৭টায় বীরগঞ্জ উপজেলার বড়করিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জন হলেন- ২৮ বছর বয়সী সেলিমা বেগম, ৩৮ বছর বয়সী সোহেল রানা ও ৫৬ বছর বয়সী হযরত আলী।

নিহত সেলিমা বেগম দিনাজপুর সদর উপজেলার নিমনগর বালুবাড়ীর সিপাহীপাড়ার রোস্তম আলীর মেয়ে ও সোহেল রানা একই উপজেলার রেলওয়ে কলোনি এলাকার লোকমান হোসেনের ছেলে এবং হযরত আলী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানবাদ এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে। নিহত সেলিমা বেগম ও সোহেল রানা সম্পর্কে স্বামী-স্ত্রী।

বিরামপুর থানার এসআই বাবুল ইসলাম জানান, দিনাজপুর থেকে একটি মোটরসাইকেলে সোহেল রানা ও সেলিমা বেগম ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন।

একই সময় নওগাঁ জেলার সাপাহাড় থেকে বিআরটিসির একটি বাস বিরামপুরের দিকে আসছিল।

টাটকপুর নামকস্থানে মোটরসাইকেলের সঙ্গে বিআরটিসির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। বিআরটিসি বাস ফুলবাড়ী থানায় আটক রয়েছে।

এদিকে বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম জানান, সকালে হযরত আলী দেবীগঞ্জের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বীরগঞ্জ শহরের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে বীরগঞ্জের বড়করিমপুর নামকস্থানে বিপরীত দিক থেকে যাওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে হযরত আলী মারা যান।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন