,

অস্ট্রেলিয়ায় আড্ডায় মেতেছেন শাবনূর-ফারুকী-তিশা

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়ের শীর্ষ নায়িকা শাবনূর। বহু বছর ধরেই স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। অন্যদিকে মাসখানেক আগে একমাত্র কন্যা ইলহামকে নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে গেছেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা।

সাধারণত প্রবাস জীবনে দেশের কাউকে পেলে সবার মনেই যোগ হয় আনন্দের বাড়তি মাত্রা। ব্যতিক্রম ঘটেনি শাবনূর-তিশা-ফারুকীর ক্ষেত্রেও। অস্ট্রেলিয়ায় অবস্থানের সুবাদে তারা দেখা করেছেন, মজেছেন গল্প-আড্ডায়। আর সেই আড্ডার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়ার পর ভাইরাল হতে দেরি হয়নি এক মুহূর্ত।

নিজের পেজে আড্ডার ছবি প্রকাশ্যে এনেছেন শাবনূর। ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় বসে আড্ডা দিচ্ছেন তারা। এক ফাঁকে সেরে নেন ফটোসেশন। এদিকে দেশের নামকরা পরিচালক আর দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা।

ছবিতে মাহমুদুল হাসান নামের এক অনুসারীর মন্তব্য, ‘অত্যন্ত ভালো দুজন অভিনেত্রী। ভালো থাকুন।’ পোস্টটিতে অনেকে অবশ্য শাবনূরকে দেশে ফেরার জন্য অনুরোধ জানিয়েছেন। তবে কারও মন্তব্যেই সাড়া দেননি নায়িকা।

এদিকে শাবনূরের সঙ্গে সাক্ষাৎ-আড্ডার বিষয়টি জানতে চাইলে গণমাধ্যমকে ফারুকী বলেন, ‘এটা একটা বন্ধুত্বপূর্ণ আড্ডা। আমরা সিডনিতে একটি পারিবারিক সফরে ছিলাম। আর তিনি (শাবনূর) আগে থেকেই এখানে ছিলেন। সেই সুবাদে আমরা একসঙ্গে ডিনার করেছি।’

গত ১০ নভেম্বর তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে জানিয়েছিলেন, ‘ইলহাম আমাদের নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে, ওর কাজিনদের সঙ্গে দেখা করতে’। সফরে নানা জায়গায় ঘুরছেন তারা, দেখা করছেন পরিচিতজন ও স্বজনদের সঙ্গে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না