সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলশূন্য স্পেন-মরক্কো ম্যাচ অতিরিক্ত সময়ে

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছে স্পেন। তবে গোলশূন্য অবস্থায় ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়েছে। ফলে রেফারি অতিরিক্ত সময়ের বাঁশি বাজান।

মঙ্গলবার এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যদিও প্রথমার্ধে আক্রমণের বিবর্ণতা ঝেড়ে বিরতির পর তুলনামূলক ভালো খেলল স্পেন। সুযোগও পেল তারা, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মিলল না। ‘ডেডলক’ ভাঙতে পারল না মরক্কোও।

ম্যাচের ১১তম মিনিটে ফ্রি-কিক পায় মরক্কো। তবে আশরাফ হাকিমির শট গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। তবে ২৭তম মিনিটে জর্দি আলবার ক্রস নিয়ন্ত্রণে নিয়ে দুরূহ কোণ থেকে পাশের জালে বল মারেন মার্কো আসেনসিও। দুই মিনিট আগে তাদের আরও একটি ভালো সুযোগ ছিল, কিন্তু অফসাইডের বাঁশি বাজানো হয়।

বক্সের বাইরে থেকে খেলার ৩৩তম মিনিটে জোরাল শটে চেষ্টা করেন মরক্কোর মাসাওয়ি, কিন্তু রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। বিরতির আগে সোফিয়ান বুফালের ক্রসে কাছ থেকে নায়েফ আগের্দের হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

স্পেন লক্ষ্যে প্রথম শট নিতে পারে ৫৫তম মিনিটে। বক্সের বাইরে বাঁ দিকে ফ্রি-কিকে ছোট করে পাস দেন আসেনসিও, আর ওলমোর সোজাসুজি শট ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বোনো।

বিরতির পর ৮০তম মিনিটে ডান দিক থেকে নিকো উইলিয়ামস দারুণ ক্রস বাড়ান বক্সে, প্রতিপক্ষের চ্যালেঞ্জে শট নিতে পারেননি ওলমো। ৬ মিনিট পর মরক্কো সুযোগ পায়। তবে ডান দিক থেকে হাকিম জিয়াশ ক্রসে দেন বক্সে, কিন্তু ওয়ালিদ ছেদদিরার শটে ছিল না জোর।

নির্ধারিত সমযের পর যোগ করা প্রথম মিনিটে সলেরের ক্রসে ডি-বক্সে মোরাতার হেড লক্ষ্যে থাকেনি। শেষ মুহূর্তে স্পেন গোল প্রায় পেয়েই যাচ্ছিল। ওলমোর ফ্রি-কিকে বল যাচ্ছিল জালের দিকে, ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী