,

শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা বারোটার দিকে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বেংরোয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটিকে অসুস্থ অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকাল সাড়ে চারটায় মো. হাকিম উদ্দিন (৫৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে। হাকিম উদ্দিন একই এলাকার মৃত রবি শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম (মটু)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা বারোটার দিকে শিশুটিকে চকোলেট দিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটির চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্ত বৃদ্ধকে আটক করে।

পরিবারের সদস্যরা শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯