সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতে জ্বলে ওঠতে পারেন ব্রুনো ফার্নান্দেজ

news-image

ক্রীড়া ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর ছায়া থেকে ক্রমেই বেরিয়ে আসছেন ব্রুনো ফার্নান্দেজ। সুইজারল্যান্ডের জারদান শাকিরি পৌঁছে গেছেন ক্যারিয়ারের সায়াহ্নে। সামনের বছরগুলোতে ব্রুনোই হয়তো হয়ে উঠবেন পর্তুগালের প্রধান খেলোয়াড়, অন্যদিকে শাকিরির এবার চতুর্থ বিশ্বকাপ, সামনের আসরে খেলতে নাও পারেন এখন শিকাগো ফায়ারে খেলা এই উইঙ্গার। পর্তুগাল আর সুইজারল্যান্ডের নকআউট ম্যাচে একজনকে বিদায় নিতেই হবে কাতার থেকে। সহজ সমীকরণ হচ্ছে, এই দুজনের ভেতর যিনি বেশি গোল করবেন বা করাবেন, তার দলই টিকে থাকবে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রুনোকে নামাননি কোচ ফের্নান্দো সান্তোস। ফল কোরিয়ার কাছে পর্তুগালের ২-১ গোলে হার। ঠিক এমনটাই হয়েছিল গত বছর ইউরোতে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে তাকে মাঠে নামাননি কোচ। ফল ছিল ২-২ ড্র, পর্তুগালের দুটো গোলই পেনাল্টি থেকে রোনালদোর। এরপর বেলজিয়ামের বিপক্ষে নকআউট ম্যাচে ব্রুনোকে নামালেন ৫৫ মিনিটে। ফল ১-০ গোলে হার। সুইসদের বিপক্ষে কি একই ভুল করবেন সান্তোস? মনে হয় না কারণ গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রুনোকে বসিয়ে রাখার পরিণতি তো জেনেই গেছেন।

রোনালদোর ছায়া থেকে ক্রমেই বেরিয়ে এসে আলো ছড়াচ্ছেন ব্রুনো। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ২-০ গোলের জয়ে দুটো গোলই তো তার। প্রথমটায় রোনালদো কৃতিত্বে ভাগ বসিয়েছিলেন, পরে প্রযুক্তি নিশ্চিত করেছে ব্রুনোর ক্রসে বলে মাথা লাগাতে পারেননি সিআরসেভেন। তবে রোনালদো ওভাবে হেড করার জন্য না ঝাঁপালে যে গোল হতো না, এ ব্যপারে অবশ্য কোনো দ্বিমত নেই। ৮২ মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ, মিনিট দশেক পর পর্তুগাল পেনাল্টি পেলে সেই স্পটকিকে গোল করেন ব্রুনো। দুটো গোল উরুগুয়ের বিপক্ষে আর ঘানার বিপক্ষে দুটো গোলে অ্যাসিস্ট, বিশ্বকাপে এখন পর্যন্ত পর্তুগালের গোলসংখ্যা ৬ যার ৪টাতেই জড়িয়ে আছে ব্রুনোর নাম। তাই এখন পর্যন্ত এই বিশ্বকাপে পর্তুগালের সেরা খেলোয়াড় যে ব্রুনোই এই নিয়ে কোনো দ্বিধা নেই।

সুইসদের বিপক্ষে এই ধারাবাহিকতা কি ধরে রাখতে পারবেন ব্রুনো? সুইসদের বিপক্ষে যদিও বিশ্বকাপে কখনো খেলেনি পর্তুগাল, তবে ইউরো এবং উয়েফা নেশনস লিগে ঠিকই দেখা হয়েছে তাদের। ইউরোতে সুইসদের জয় ২-০ গোলে আর নেশনস লিগে লিসবনে পর্তুগালের জয় ৪-০ গোলে আর জেনেভাতে সুইসদের জয় ১-০ গোলে। সেই ম্যাচে খেলেছিলেন ব্রুনো, যদিও গোল পাননি। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ১৩ গোল করেছেন ব্রুনো, সুইসদের বিপক্ষে এখনো পাননি গোলের দেখা। এই বিশ্বকাপে ব্রুনো যে ছন্দে আছেন, তাতে সুইজারল্যান্ডের বিপক্ষে তার গোল বা অ্যাসিস্ট কিছু না করলে বিপদেই পড়বে দল।

বিশ্বকাপে সুইজারল্যান্ডকে টিকিয়ে রাখতে, রোনালদোর শেষ বিশ্বকাপটা আরেকটু দীর্ঘায়িত করতে হলে আজ ব্রুনোকে ভালো করতেই হবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী