সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমঝোতা হয়ে যাবে: বিএনপির সমাবেশ নিয়ে কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে রাজনীতিতে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি কি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, যেটিই হোক একটি সমঝোতা হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের স্থান নিয়ে সমঝোতার কোনো পথ খোলা আছে কি না–জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দলের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা সরকারে আছি, আমরা দেশের মধ্যে অশান্তি চাইব? আমরা কেন আতঙ্ক সৃষ্টি হয়, এমন কাজ করব? দরকার তো নেই।

তিনি বলেন, এখন যদি কেউ আতঙ্ক বা আক্রমণ করে, যদি উসকানি দেয়, আমাদের ওপর ঝাঁপিয়ে পড়া হয়, তবে আমরা চুপ করে বসে থাকব না। আশা করছি, বিরোধী দল শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। দলীয়ভাবে আমরা তাদের সঙ্গে কখনো সংঘাত সৃষ্টি করিনি। এখনও আমরা সংঘাত চাই না।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সাক্ষাৎ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তিনি প্রথম এসেছেন, এটি সৌজন্য সাক্ষাৎ। এর ভেতরেও আমরা কিছু আলোচনা করেছি।

কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মধ্যে রোড কানেকটিভিটি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন। তবে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতীয় হাইকমিশনার কোনো মতামত দেননি বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, তাকে আমি আমার বক্তব্য বলেছি।

ভারত কেমন নির্বাচন দেখতে চায়–জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এসব কিছু নিয়ে কথা হয়নি। অহেতুক আমি মিথ্যা কথা বলব কেন! তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমি বলেছি, বিরোধী দল বিএনপি আন্দোলন করছে। তারা সরকারের পদত্যাগ চাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচন করবে না। ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ নিয়েও কথা হয়েছে। সমাবেশের স্থান নিয়ে বিএনপি অনড়–তা জানানো হয়েছে।

স্থান নিয়েই তো সমঝোতা হয়নি, সেখানে শান্তি কীভাবে আসবে–এমন প্রশ্নে মন্ত্রী বলেন, হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির আকাশে আজ ঘন মেঘ ঘনীভূত হয়েছে। আবার চট করে চলে যাবে। আমি একজন চিরন্তন আশাবাদী মানুষ।

 

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত