শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে গয়েশ্বরের রায়েরবাজারের বাড়িতে অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রায়েরবাজারের বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ পরিবারের সদস্যরা এই বাড়িতে থাকেন। কিন্তু অভিযানকালে গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় কেউ বাসায় ছিলেন না।

গতকাল সোমবার গভীর রাতে ধানমন্ডি থানা পুলিশ এই অভিযান চালায় বলে জানান পরিবারের সদস্যরা। তারা জানান, বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করা হয়। পরে ফিরে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, ‘সরকারের পায়ের নিচে মাটি নেই বলে এসব অভিযান চালাচ্ছে। সরকার যতই গ্রেপ্তার করুক, অভিযান চালাক লাভ হবে না। বরং এতে নেতাকর্মীরা আরও জেদি হয়ে উঠেছে। ঢাকার ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করবে বলে শপথ নিয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ