,

বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক নিষিদ্ধ!

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার পার্লামেন্টে নতুন আইন পাশ হলো। দেশটিতে বিয়ে ছাড়া যৌন সম্পর্ক স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। এই আইন অমান্য করলে দেশটিতে এক বছর কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতারা ভোটাভুটিতে সর্বসম্মতভাবে এই আইনের পক্ষে মত দেন। খবর বিবিসির।

নতুন এই আইনে বলা হয়েছে, দেশটির নাগরিক ও দেশটিতে অবস্থানরত বিদেশি— উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাশাপাশি আইনে অবিবাহিত দম্পতিদের একসঙ্গে বসবাস এবং যৌন সম্পর্ক স্থাপনকে ‘অবৈধ’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

তবে এই নতুন ফৌজদারি এই আইন দেশটিতে আগামী তিন বছর কার্যকর হবে না। একইসঙ্গে এই আইনের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ হতে পারে বলে পরতিবেদনে বলা হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, ইন্দোনেশিয়ার নতুন আইনে দেশটির প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা জাতীয় আদর্শের প্রতি যে কোনও ধরনের অবমাননার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বিরোধীগোষ্ঠী বলছেন, সরকারের এমন পদক্ষেপমানবাধিকার এবং মানুষের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

চলতি সপ্তাহে দেশটির জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিভিন্ন গোষ্ঠী এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে নামে। এর ২০১৯ সালের সেপ্টেম্বরেও এ সংক্রান্ত বিলের খসড়া উপস্থাপন করা হয়েছিল। তবে তখন বিক্ষোভের মুখে পিছু হটে সরকার। শেষমেশ সর্বসম্মতভাবে বিলটির অনুমোদন দিলো ইন্দোনেশিয়ার পার্লামেন্ট।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি