সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পেলেকে শ্রদ্ধা জানাল নেইমাররা

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে ব্রাজিল। সহজ এই জয়ে আসরটির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তিতের শিষ্যরা। জয়ের পর পেলেকে শ্রদ্ধা জানিয়েছে নেইমাররা।

ডাগআউট থেকে পেলের ছবি সংবলিত একটি ব্যানার নিয়ে মাঠের মাঝবৃত্তে জড়ো হন নেইমার-ভিনিসিউসরা। ফুটবল সম্রাট পেলেকে শ্রদ্ধা জানান তারা।

এদিন ম্যাচের ৩৬তম মিনিটের মধ্যেই ৪-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। প্রথম গোলটি করেন ভিসিসিয়াস জুনিয়র। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন নেইমার। এরপর রিচার্লিসনের পা থেকে তৃতীয় গোলটি আসে। আর ৩৬তম মিনিটে লুকাস পাকুয়েতা চতুর্থ গোলটি করেন। বিরতির পর কোরিয়ার হয়ে একটি গোল শোধ করেন পাইক সেউং-হো।

এদিকে ক্যানসারের সঙ্গে অনেক দিন ধরেই লড়াই করে যাচ্ছেন ৮২ বছর বয়সী ফুটবল সম্রাট পেলে। গত ২৯ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়।

পেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর থেকে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে দিন দুয়েক আগে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। কাতার বিশ্বকাপে উত্তরসূরিদের জয় দেখতে মুখিয়ে আছেন এ ফুটবল গ্রেট। জানান, বিশ্বকাপে ব্রাজিলকে খেলতে দেখা তাকে প্রচুর জীবনীশক্তি দেয়।

এদিকে, পেলের সুস্থতা কামনায় বিশ্বজুড়ে প্রার্থনা করছেন ভক্ত-সমর্থকরা। সে তালিকায় আছেন সতীর্থ থেকে শুরু করে বর্তমান ফুটবলাররাও। পেলের জন্য প্রার্থনা জানিয়ে টুইট করেছেন তার স্বদেশি রিভালদো এবং ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেরাও।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে