বিশ্বকাপে হেরে দক্ষিণ কোরিয়া কোচের পদত্যাগ

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। আসর থেকে ছিটকে যাওয়ার পর পরই পদত্যাগের ঘোষণা করলেন দেশটির কোচ পাউলো বেন্তো। এখন ভবিষ্যৎ নিয়ে ভাববেন তিনি। তবে এর আগে বিশ্রামটা নেওয়া প্রয়োজন।

বেন্তো বলেন, ‘সিদ্ধান্তটা আমি সেপ্টেম্বরেই নিয়েছিলাম এবং আজ নিশ্চিত করলাম। আমি তাদের কোচ হিসেবে খুবই গর্বিত, তাদের ধন্যবাদ দেওয়া উচিত। এখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত, তবে আমি কোরিয়া দলের সঙ্গে আর থাকব না। বিশ্রাম নিয়ে পরে ভেবে দেখব কী করা যায়। আমি খেলোয়াড়দের ও জাতীয় ফেডারেশনের প্রেসিডেন্টকে তা বলেছি।’

৫৩ বছর বয়সি এই পর্তুগিজ দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেন ২০১৮ সালে। গত চার বছরে তার অধীনে ৫৭ ম্যাচে ৩৫ জয়, ১৩ ড্র ও ৯টিতে হারের মুখ দেখেছে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে গ্রুপপর্বে তারা ড্র করে উরুগুয়ে বিপক্ষে। কিন্তু ঘানার কাছে ৩-২ গোলে হেরে যায় পরের ম্যাচে। সেই ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লালকার্ড দেখেন বেন্তো। তবে শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলো নিশ্চিত করে এশিয়ার দেশটি।

বেন্তো বলেন, ‘বিশ্বকাপ ও গত চার বছরে যা করেছি তাতে আমরা খুব গর্বিত হতে পারি বলে বিশ্বাস করি। আমার মনে হয় গ্রুপপর্বে আমরা সত্যিই ভালো করেছি, যদিও আরও পয়েন্ট নিতে পারতাম। যেমন ঘানাকে হারানো উচিত ছিল। তবে আমরা খুবই গর্বিত হতে পারি। নিঃসন্দেহে এটি অন্যতম সেরা দল, যাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি আমি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান