,

বদ্ধ ঘরে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলায় বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশুর বয়স আনুমানিক বয়স ১ ও ২ বছর। তাদের পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে তাদের মা ও নানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ওই দুই শিশুর বাবা, মা ও নানি উত্তর ঝিকরহাটি এলাকায় ভাড়া বাসায় থাকেন। ওই বাসার মালিক থাকেন ঢাকায়। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া হতো।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কিছু দিন আগে থেকে ওই দুই শিশুর বাবা কোনো এক মামলায় কারাগারে আছেন। সকালে তাদের মা ও নানি বাড়ি থেকে বের হওয়ার পর ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখা যায়। বাইরে থেকে আগুন লাগেনি। আগুন নেভানোর পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯