শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ সুবিধা পাচ্ছে ইসলামী ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের শরিয়াহ্ ভিত্তিক বা ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংক‌ট কাটা‌তে বি‌শেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের সুকুক বন্ডের বিপরীতে নিজস্ব তহবিল থেকে কেন্দ্রীয় ব্যাংক এ সুবিধা দেবে। এ সুবিধার আওতায় প্রতিদিন কমপক্ষে ১ কোটি টাকা থে‌কে চা‌হিদা অনুযায়ী ধার নিতে পারবে ব্যাংকগুলো।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এটি সব শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তারল্য সুবিধা দেওয়া হবে। তবে ১৪ দিন মেয়াদ শেষে মুনাফাসহ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেই অর্থ সমন্বয় বা কেটে রাখবে বাংলাদেশ ব্যাংক। শরিয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এই সুবিধা গ্রহণের জন্য একটি ফর্মে আবেদন করতে পারবে। সার্কুলারে সঙ্গে এ ধরনের আবেদন ফর্মও যুক্ত করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিপুল অঙ্কের ঋণ দেওয়ায় শরিয়াহ্ ভিত্তিক এক‌টি ব্যাংকের আমানতকারীরা আতঙ্কে আছেন। অনেক আমানতকারীই ব্যাংকটি থেকে তাদের আমানত তুলে নিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ