সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি বৈবাহিক ধর্ষণের শিকার: বাঁধন

news-image

বিনোদন ডেস্ক : রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-এমনই বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজের প্রধান চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই মুহূর্তে তিনি শুধু বাংলাদেশ নয় ভারতেও বেশ জনপ্রিয়। তবে এই অভিনেত্রীর জীবন খুব একটা রঙিন ছিল না। শ্বশুরবাড়িতে চূড়ান্ত অত্যাচারিত হতে হয়েছিল তাকে।

বিয়ের পর জোর করে বাঁধনের সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করতেন স্বামী। এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করে।’

তিনি আরও বলেন, ‘আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম, এই ভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন, এই সব সমস্যার সমাধান হলো বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঁধনের ছবি মনোনীত হওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে তার দাম আকাশছোঁয়া। কিন্তু শুরুটা এমন ছিল না। তাই সেই ভুল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সব অশান্তি আর ঝামেলা অবসান করে নিজের পড়াশোনাও শেষ করেন বাঁধন। বর্তমানে মেয়েকে নিয়ে এখন বাঁধনের শান্তির সংসার। বেশ ভালোই আছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত