শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের কারণে পাকিস্তান দুর্বল হচ্ছে: শেহবাজ

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ফের একহাত নিলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দেশটির সাবেক সেনাপ্রধানকে নিয়ে মন্তব্যের জেরে শেহবাজ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সমালোচনা করেছেন। খবর ডনের।

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, নিজের শাসনের জন্য ইমরান পাকিস্তানের ভিত্তিকে অবমূল্যায়ন করছেন। তিনি সম্প্রতি সংসদীয় গণতন্ত্রের বিরুদ্ধে কটূক্তি শুরু করেছেন।

শেহবাজ শরীফ এক টুইট বার্তায় বলেছেন, ইমরান খানের রাজনীতির মূল লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া। এটি এমনকি এই দেশের ভিত্তিকে দুর্বল করে হলেও। পাকিস্তান প্রধানমন্ত্রী লিখেছেন, সম্প্রতি ধারাবাহিকভাবে সংসদীয় গণতন্ত্রকে আঘাত করে যাচ্ছেন ইমরান খান। তাছাড়া আগাম নির্বাচনের সম্ভাবনাও অস্বীকার করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সেনাপ্রধান হিসেবে জেনারেল বাজওয়ার সময় বাড়ানো ছিল তার সবচেয়ে বড় ভুল। চলতি মাসের এপ্রিলে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো অনাস্থা ভোটে গদি হারান ইমরান খান। এরপর থেকে তিনি পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক কড়া সমালোচনা করেই যাচ্ছেন।

এছাড়া গত মাসে লংমার্চে তার ওপর হামলার জন্য ইমরান খান শেহবাজ শরীফ, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে দোষারোপ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া