সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে তরুণীর স্তন কেটে নিল যুবক!

news-image

অনলাইন ডেস্ক : প্রকাশে বাজারের মধ্যে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছেন এক যুবক। ধারালো অস্ত্রের কোপে তরুণীর স্তন কেটে যায়। কাটা হয় তার হাত, পা এবং কানও। পরবর্তীতে হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনা ভারতের বিহারের ভাগলপুরের।

পুলিশ সূত্রের খবরে বলা হয়েছে, ওই তরুণী বিবাহিত। তিনি বাজারে নিয়মিত যেতেন। গত শনিবার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যান ওই তরুণী। সেই সময় একটি পাত্রের মধ্যে অস্ত্র লুকিয়ে বাজারে হাজির মোহাম্মদ শাকিল নামে অভিযুক্ত যুবক।

বিহারের পুলিশ বলছে, ভরা বাজারে সকলের সামনেই তরুণীর ওপর হামলে পড়েন শাকিল। ধারালো অস্ত্র দিয়ে তরুণীকে কোপ মারতে থাকেন। কুপিয়ে কেটে নেন তার স্তন। এর পর তার দুই হাত, দুই পা এবং কান দু’টিও কেটে নেওয়া হয়। শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের কোপ মারেন যুবক।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তরুণীকে আক্রমণ করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান শাকিল। রক্তাক্ত অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করেন।

তরুণীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় মায়াগঞ্জের জওহরলাল নেহরু মেডিকেল কলেজে। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তক্ষরণ। তবে মৃত্যুর আগে তরুণী তার ঘাতকের নাম পুলিশকে জানান বলে দাবি করা হয়েছে। তার বয়ান অনুযায়ী অভিযুক্ত শাকিলের খোঁজ চলছে।

এদিকে, তরুণীর স্বামী জানিয়েছেন, অভিযুক্তের সঙ্গে তার বা তার পরিবারের কোনো শত্রুতা ছিল না। কেন এই নৃশংস হামলা, তা তিনি জানেন না। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৫ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে