সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে হামলা চালিয়ে ১৯ মুসল্লিকে অপহরণ

news-image

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের প্রত্যন্ত এলাকায় এক মসজিদে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলার পর ১৯ মুসল্লিকে অপহরণ করেছে। গতকাল রোববার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।

দেশটির স্থানীয় পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ বলেন, গত শনিবার কাতসিনা রাজ্যের মাইগামজি গ্রামের একটি মসজিদে মাগরিবের নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা গুলি চালিয়ে ইমাম ও অন্য মুসল্লিদের আহত করে এই অপহরণ ঘটিয়েছে।

তিনি আরও বলেছেন, আমাদের বাহিনীকে দস্যুদের ধাওয়া করতে পাঠানো হয়েছে। তারা ৬ জন মুসল্লিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি ১৩ জনকে উদ্ধার করতে অভিযান চলছে। গুলিতে আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়ভাবে এসব অপরাধী দস্যু নামে পরিচিত। এদের তৎপরতার কারণে উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার বাসিন্দারা তটস্থ থাকেন। এসব দস্যু হামলা চালিয়ে গবাদিপশু নিয়ে যায়, মুক্তিপণের জন্য লোকজনকে অপহরণ করে এবং জিনিসপত্র লুটের পর বাড়িঘর পুড়িয়ে দেয়।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে