,

বাজারের ব্যাগে মিলল পেট্রোল বোমা ও ককটেল

news-image

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা এলাকা থেকে পাঁচটি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ।

গতকাল রোববার রাত সাড়ে ১১টায় খবর পেয়ে পৌরসভার বৈঠাপাড়া সড়কের পাশের একটি জমিতে পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগে রাখা বোমাগুলো উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ জানিয়েছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আক্তার হরিণাকুণ্ডু বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার পাশে জমিতে বোমা বোঝাই বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মহাসিন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আছেন। পরে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে রাখা বোমাগুলো উদ্ধার করেন।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এক বা একাধিক ব্যক্তি, জান, মাল ও সম্পদের ক্ষতি করতে বোমাগুলো পরিত্যক্ত জমিতে রেখেছিল। সন্ত্রাসী ঘটনা ঘটানোর আগেই পুলিশ বোমাগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিম তদন্ত শুরু করা হয়েছে। উদ্ধার করা বোমাগুলো থানায় নিরাপদে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ