,

মিয়ানমারে ৭৩ সেনাকে হত্যার দাবি

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। গত তিন দিনে জান্তাদের অবস্থানে হামলা চালিয়ে ৭৩ সেনাকে হত্যার দাবি জানিয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি পিডিএফ এবং ইএও’র বরাতে এই হতাহতের সংখ্যা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাগওয়ে, মান্দাল, সাগাইং, বাগো, ইয়াঙ্গুন এবং তানিনথারি অঞ্চলে বিরোধী গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে লড়াই হয়। তবে সেনা হতাহতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, শনিবার কায়াহ রাজ্যের দোমোসো এলাকায় হামলায় কমপক্ষে ২০ জান্তা সেনা নিহত হন। এছাড়া চারজনকে বন্দি করার দাবি জানিয়েছে পিডিএফ। গোষ্ঠীটি জানায়, সংঘর্ষের সময় প্রচুর অস্ত্র, গুলিসহ সামরিক সরঞ্জাম রেখে পালিয়ে যায় মিয়ানমারের সেনারা।

এ ছাড়া গতকাল রোববার ম্যাগওয়েতে পিডিএফের সদস্যদের সঙ্গে লড়াইয়ে আরও ৩০ সেনা নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে সংঘাত বেড়েই চলেছে।

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন