ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া: পরিসংখ্যানে এগিয়ে কে?

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সামনে আজ প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে এগিয়ে কোন দল? স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

শক্তিমত্তা আর পরিসংখ্যান বিবেচনায় পরিষ্কার ফেবারিট ব্রাজিল। সেলেসাওরা ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে, দক্ষিণ কোরিয়ার র‌্যাংকিং ২৮। মুখোমুখি পরিসংখ্যানেও যোজন যোজন এগিয়ে ব্রাজিল। সেলেসাওরা এর আগে ৭ বার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলেছে। জিতেছে ছয়টিতেই। দক্ষিণ কোরিয়ার জয় একটি, সেটিও ২৩ বছর আগে ১৯৯৯ সালে।

তারপর চারবারের দেখায় একবারও ব্রাজিলকে হারাতে পারেনি কোরিয়ানরা। সবশেষ হারটি চলতি বছরেরই জুনে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে সে ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। তবে বিশ্বকাপে এর আগে কখনই দেখা হয়নি দুই দলের। এবারই প্রথমবারের মতো বিশ্বমঞ্চে লড়তে যাচ্ছে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। সেটাও আবার নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান