সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের বাড়ি ঘেরাওয়ের অভিযোগ, জানে না পুলিশ!

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা ঘিরে রেখেছে পুলিশ বলে দাবি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তবে আফরোজা আব্বাসের দাবি সঠিক নয় বলে পুলিশের পক্ষ জানানো হয়েছে।

আজ সোমবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তাদের বাড়ি ঘেরাওয়ের দাবি জানান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারও বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জা আব্বাস বলেন, ‘আজকে আমার বাসায় কর্মী সভা ছিল। চারিদিকে পুলিশ ঘিরে ফেলে। কর্মী সভা আর হয়নি।’

ডিএমপি মতিঝিল বিভাগের ডিসি উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ‘না এই ধরনের কোনো খবর আমি পাইনি।’

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, ‘এটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা। আমরা তাদের বাড়ি ঘিরে রাখতে যাব কেন?’

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ করার কথা ছিল মির্জা আব্বাসের।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে