সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা করবে পুলিশ-বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গণসমাবেশের জন্য নয়াপল্টনের ভেন্যু না দিলে পুলিশের দেওয়া সোহরাওয়ার্দী উদ্যানেও যাচ্ছে না বিএনপি। তবে তৃতীয় কোনো ভেন্যুতে ১০ ডিসেম্বরের মহাসমাবেশ হতে পারে।

সেই ভেন্যু খুঁজতে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও পুলিশের একজন কর্মকর্তা বৈঠক করবেন।

আজ রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানায় বিএনপির প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ‘আমরা এখন পর্যন্ত নয়াপল্টনের সমাবেশ করার বিষয়ে অনড়। পুলিশের দেওয়া সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যাব না। আমরা পুলিশকে আশ্বস্ত করেছি অন্য শহরে যেভাবে সমাবেশ হয়েছে, ঢাকাতেও একইভাবে সমাবেশ হবে। সেখানে কোনো বিশৃঙ্খলা হবে না। নেতাকর্মীদের গণগ্রেপ্তার না করার জন্য পুলিশকে বলা হয়েছে। ডিএমপি কমিশনার আমাদের গণগ্রেপ্তার না করার জন্য আশ্বস্ত করেছেন।’

এর আগে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ নদীর তীর ব্যতীত রাজধানীতে বিকল্প প্রস্তাব দিলে সেটা বিবেচনা করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘যেকোনো স্থানে সমাবেশ করব—এটা আমার সাংবিধানিক অধিকার, এটা আমার গণতান্ত্রিক অধিকার। সেখানে আগ বাড়িয়ে নাশকতা হবে বলে আমার সাংবিধানিক অধিকারকে আপনারা লংঘন করছেন, কেড়ে নিচ্ছেন। আমরা ঢাকা বিভাগীয় সমাবেশ করব সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে।’

 

এ জাতীয় আরও খবর

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য