১০ ডিসেম্বর কী করবে বিএনপি, জানালেন ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকায় আমাদের বিভাগীয় পর্যায়ের শেষ সমাবেশ। এখানে আমরা সব দল মিলে ভবিষ্যৎ কর্মসূচি সামনে নিয়ে আসব।’ আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিম।

মির্জা ফখরুল বলেন, ‘এই আন্দোলন বিএনপির একার নয়। এটি এখন জনগণের আন্দোলনে রুপান্তর হয়েছে। বিএনপির প্রতিটি সমাবেশে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, তাতে আমরা আবারও আশার আলো দেখতে পাচ্ছি।’

ফখরুল আরও বলেন, ‘মানুষের মুখের ভাষা, তাদের আগ্রহ, নিষ্ঠা এগুলো দেখলেই বোঝা যায়, মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তন হচ্ছে। সত্যিকার অর্থে একটা কল্যাণকর রাষ্ট্র মানুষ দেখতে চায়। আমরা মানুষের চাওয়া-পাওয়া পূরণ করে সত্যিকারের একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে চাই।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এটা কী করে সম্ভব যে, আমরা ৫০ বছর ধরে স্বাধীন আছি। অনেক উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে। চতুরদিকে সিঙ্গাপুর আর মালোয়শিয়া হয়ে যাচ্ছে। কিন্তু গণতন্ত্রের মাধ্যমে আমাদের নির্বাচন করে সরকার পরিবর্তন হবে, সেই ব্যবস্থাটাই আমরা করতে পারিনি। প্রতিবার নির্বাচনের আগে একটা সংঘাত তৈরি হয়ে যায়।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ পুরোপুরিভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা এখন আমলা আর গোয়েন্দার ওপর নির্ভরশীল।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান