সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ বিচারাধীন ৭ মামলার আসামি গ্রেপ্তার

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবাসহ সাত মামলার আসামি নায়েব আলী ওরফে গেদাকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

নায়েব আলী রাজবাড়ী সদর উপজেলার চরবেনীনগর গ্রামের মৃত বালাজ উদ্দিন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত হোসেন ও এসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এ সময় বালিয়াকান্দির তালপট্টি চেয়ারম্যান মোড়ের মো. হারুন মিয়ার স’মিলের সামনে থেকে নায়েব আলীকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ‘এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাতটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর