সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তুষ্ট নন জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার তেলের ওপর গত শুক্রবার সর্বোচ্চ মূল্য বেঁধে দেয় ইউরোপিয়ান ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন। তবে এতে তেমন সন্তুষ্ট হননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

জেলেনস্কি বলেছেন, ইইউ, জি৭ এবং অস্ট্রেলিয়ার রাশিয়ার তেলের ওপর সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া গুরুতর নয় কারণ এটি যথেষ্ট স্বস্তিদায়ক। রাতের ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার ইচ্ছাকৃতভাবে জ্বালানি বাজার অস্থিরতায় রাখায় ইতোমধ্যে অনেক দেশ বিশাল ক্ষতি সম্মুখীন।

তিনি বলেছেন, ইইউ ও জি-৭ এর সিদ্ধান্ত দূর্বল অবস্থান। ইউক্রেনের দাবি ছিল রাশিয়ার তেল সর্বোচ্চ মূল্য ৩০ ডলারে বেঁধে দেওয়া হোক। কিন্তু সেটি হয়েছে ৬০ ডলার।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৮৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর