,

ইট কিনে বাড়ি ফেরা হলো না হামিদুলের

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের সদর উপজেলায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক হামিদুল ইসলাম (৪৫) মারা গেছেন। আজ রোববার দুপুরে উপজেলার পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্যান চালক হামিদুল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা পাকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে ব্যাটারি চালিত একটি অটো ভ্যান নিয়ে পাকার মাথা এলাকার মামুনের ইট ভাটায় ইট কিনতে যাচ্ছিল হামিদুল ও তার ছেলে। এ সময় জামালগঞ্জ বাজার থেকে জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে ওই ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে হামিদুল ইসলাম মারা যান। এ সময় ভ্যানে থাকা তার ছেলেও আঘাত পান।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ট্রাকটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি