,

নিয়ন্ত্রিত ম্যাচ ছিল দাবি মেসির

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার আরও একটি জয়, বিশ্বকাপে আরেক ধাপ এগিয়ে যাওয়া। অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠতে পেরে উচ্ছ্বসিত অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে দলের সবাইকে মনে করিয়ে দিলেন, সামনে অপেক্ষায় আরেকটি কঠিন লড়াই।

মরুর বুকে প্রথম বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচে পুরোটা সময় দাপট দেখায় আলবিসেলেস্তেরা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে কিছুটা ছন্দছাড়া খেলতে থাকে। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সতর্কতায় অক্ষত থাকে আর্জেন্টাইনদের গোলপোস্ট। শেষ পর্যন্ত জয় পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ম্যাচ নিয়ন্ত্রিত ছিল দাবি করে লিওনেল মেসি বলেন, ‘নিয়ন্ত্রিত একটি ম্যাচ ছিল। আমার মনে হয়, আমরা ম্যাচটি শেষ করতে পারতাম। মার্টিনেজের সেই সেভটি বাদ দিলে সম্ভবত আমরা খুব একটা ভুগিনি। এটি খুবই শারীরিক এক ম্যাচ ছিল। জয়ে আরও একধাপ এগিয়ে যাওয়ায় আমরা খুশি।’

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই বড় অঘটনের শিকার হয়েছিল আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরে যায় লে আলবিসেলেস্তেরা। খাদের কিনারা থেকে উঠে এসে মেসির ক্যারিয়ারের হাজারতম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিওনেল স্কালোনির দল।

 

এ জাতীয় আরও খবর

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩