সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ইশরাকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও গত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল পৌনে তিনটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে এ হামলার ঘটনা ঘটে।

ইশরাকের দাবি, ‘ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।’

ইশরাকের একান্ত সচিব আরিফুল ইসলাম জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে লিফলেট বিতরণ করছিলেন ইশরাক। এ সময় তার ওপর হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় ইশরাকসহ ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।

এর আগে গত ৩ নভেম্বর বরিশালের সমাবেশে যাওয়ার পথে গৌরনদীর মাহিলারা বাজারে ইশরাকের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া যায়। সে সময় ইশরাক অক্ষত থাকলেও তার পেছনে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে