,

বিকেল ৩টায় পলোগ্রাউন্ডে ভাষণ দেবেন শেখ হাসিনা

news-image

চট্টগ্রাম ব্যুরো : দীর্ঘ ১০ বছর ৯ মাস পর আজ রবিবার বিকেল ৩টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডে দলীয় জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরী ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। তাকে স্বাগত জানিয়ে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি দৃষ্টিনন্দন তোরণ এবং ঝলমলে আলোকসজ্জায় বর্ণিল চট্টগ্রাম। দলীয় নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বন্দরনগরীতে।

এর মধ্যে প্রশাসনের পাশাপাশি দলীয় উদ্যোগে নগরের পলোগ্রাউন্ডে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন। সভাস্থলসহ আশপাশের এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন প্রায় দেড় শ সিসি ক্যামেরা স্থাপন করেছে।

সভাস্থল পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা আকৃতির ৩৫২০ বর্গফুটের দৃষ্টিনন্দন মঞ্চ তৈরি করা হয়েছে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার আগে চট্টগ্রামের ৩৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ২৯ প্রকল্প উদ্বোধন করা হবে। যে ৪ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা আছে, সেগুলোর মধ্যে বিপিসির ভবন নির্মাণ প্রকল্পও আছে।

পলোগ্রাউন্ড জনসভাস্থলের পাশে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর হওয়ার কথা। এর আগে আজ সকাল ৯টায় চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জনসভায় অংশ নিতে বিএমএ থেকে হেলিকপ্টারে তিনি এম এ আজিজ স্টেডিয়ামে যাবেন।

পলোগ্রাউন্ডে এর আগে ২০১২ সালের ২৮ মার্চ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মহাসমাবেশে শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার