,

‘সার্কাস’ সিনেমার ট্রেলারে চমক

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দুজনেই অভিনয় দিয়ে নিজেদেরকে প্রমাণ করেছেন বহুবার। সামনে আবারও চমক নিয়ে হাজির হচ্ছেন এই তারকা দম্পতি।

রোহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সার্কাস’ এ চমক দেখাবেন তারা। এ সিনেমাতে উত্তমকুমার অভিনীত ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার স্মৃতি পুনরায় দেখতে পাবে দর্শকরা। ইতোমধ্যে সিনমোর ট্রেলার দেখে সেই আভাসও পেয়েছেন ভক্ত-অনুরাগীরা।

সিনেমায় একগুচ্ছ নায়ক-নায়িকা পর্দা মাতাবে বলে জানা গেছে। সেই সঙ্গে স্বামী রণবীরের সঙ্গে কোমর দুলিয়ে নেচে আরেক চমক দেখাবেন দীপিকা পাড়ুকোন।

জানা গেছে, ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আঙ্গুর’ এর রিমেক ভার্সন হচ্ছে ‘সার্কাস’। এটি সঞ্জীব কুমার অভিনীত ‘দো দুনি চার’ এর আদলে নির্মিত হয়েছে। সিনেমাটি ১৯৬৮ সালে মুক্তি পায় এবং উত্তমকুমার অভিনীত ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার হিন্দি রিমেক এটি।

প্রসঙ্গত, রণবীর-দীপিকা অভিনীত ‘সার্কাস’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। কিন্তু করোনার জন্য সিনেমাটির কাজ বন্ধ রেখেছিলেন নির্মাতা। পরে ২০২২ সালে নভেম্বরে সিনেমাটির শুটিং সম্পন্ন করেছেন এর কলাকুশলীরা। আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) ‘সার্কাস’ সিনেমাটি মুক্তি পাবে।

 

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন