সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশ নয়াপল্টনেই হবে: মির্জা আব্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এখানেই (পল্টন) সভা হবে। একজন লোক দিয়ে হলেও হবে। আর আমরা এখানেই বক্তব্য দেব। সরকারের যদি ভালো, ভিন্ন কোনো প্রস্তাব থাকে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া, আমাদের বলতে পারেন।’

ঢাকায় আগামী ১০ ডিসেম্বরের সমাবেশের প্রচারণার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচারপত্র বিলি কার্যক্রম শুরুর সময় এ কথা বলেন মির্জা আব্বাস। এ সময় ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান তার সঙ্গে ছিলেন।

ঢাকায় বিএনপির সমাবেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলছেন, ‘আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে, সেখানেই তারা (বিএনপি) সমাবেশ করবে। এখনো সময় আছে, অপেক্ষা করি।’- এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘বিকল্পের কথা যদি তিনি বলে থাকেন, ভালো। তবে এই বিকল্প কখনো সোহরাওয়ার্দী উদ্যান হতে পারে না।’

বিএনপি শান্তিপূর্ণভাবে নয়াপল্টনে সমাবেশ করবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তিনি বলেন, ‘সরকার যদি কোনো ঝামেলা না করে, আমাদের পক্ষ থেকে কোনো ঝামেলা করার সম্ভাবনা নেই। আমরা ঢাকার বাইরে অনুষ্ঠিত নয়টি সমাবেশে তা প্রমাণ করে দিয়েছি। সরকার বিশৃঙ্খলা করার চেষ্টা করার পরও আমরা সেসব জায়গায় শান্তিপূর্ণ সমাবেশ করেছি।’

সরকার ভয়ের ভেতর আছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘এই বুঝি দল ক্ষমতা থেকে পড়ে গেল। আমরা কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য এখন সমাবেশ করছি না। তবে আমরা সমাবেশ থেকে ঘোষণা দেব, আমরা পরবর্তীকালে কী করব।’

তিনি বলেন, ‘সরকার আশঙ্কা করছে, অনেকের মাধ্যমে আমাদের জিজ্ঞেস করছে, আপনারা কি বসে যাবেন? আমরা বসে যাব, আমরা কখনো বলি নাই। আমরা আমাদের সমাবেশের আবেদনপত্রে পরিষ্কার উল্লেখ করেছি, ১২টা থেকে ৫টা পর্যন্ত আমরা সমাবেশ করব। যা এই জায়গায় এই পল্টনে প্রায়ই করে থাকি।’

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে