,

জঙ্গির খোঁজে বনানীতে অভিযান, কাউকে পায়নি পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার আদালত পাড়া থেকে ছিনতাই হওয়া জঙ্গি ও সহযোগীদের ধরতে রাজধানীর বনানীর কাকলীতে বিভিন্ন হোটেলে ও মেসে তিন ঘণ্টা অভিযান চালিয়েছে পুলিশ। তবে শেষমেশ কাউকে আটকের কোনো তথ্য জানায়নি পুলিশ। আজ শনিবার রাত ৮টায় শুরু হওয়া অভিযান শেষ হয় রাত ১১টায়।

ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার আব্দুল আহাদ অভিযান শেষের খবর দিয়ে বলেন, প্রায় তিন ঘণ্টার এই অভিযানে আমরা কাউকে পাইনি। তবে আমরা যখনই কোনো তথ্য পাব তখনই অভিযান চালাব।

এর আগে বনানী থানার ওসি নূরে আজম মিয়া এক গণমাধ্যমকে জানান, আদালত পাড়া থেকে পালিয়ে যাওয়া জঙ্গি এবং তাদের সহযোগীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে কাকলী এলাকায় অভিযান শুরু করেছেন তারা।

নূরে আজম মিয়া বলেন, আমরা কয়েকটি মেসে ও হোটেলে অভিযান চালাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত আছে। বনানীতে রাত ১১টায় অভিযান শেষে উপ কমিশনার আহাদ জানান, কিছু তথ্যের ভিত্তিতে কাকলী এলাকায় অভিযান চালিয়েছিলেন তারা।

আগামী ১৬ ডিসেম্বরকে সামনে রেখে ১৫ দিনের জন্য দেশজুড়ে অভিযান শুরুর ঘোষণা দেয় পুলিশ সদর দপ্তর। গত বৃহস্পতিবার ওই ঘোষণার দুই দিন পর ঢাকায় অভিযানে নামল পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯