সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বাসভবনের সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশের রাস্তায় (৭৯ নং রোড, গুলশান-২) পুলিশ চেকপোস্ট বসিয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এদিকে ঢাকায় আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এখানেই (নয়াপল্টন) সভা হবে। একজন লোক দিয়ে হলেও হবে। আর আমরা এখানেই বক্তব্য দেব। সরকারের যদি ভালো, ভিন্ন কোনো প্রস্তাব থাকে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া, আমাদের বলতে পারেন।’

সমাবেশের প্রচারণার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচারপত্র বিলি কার্যক্রম শুরুর সময় এসব কথা বলেন মির্জা আব্বাস। এ সময় ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান তার সঙ্গে ছিলেন।

তবে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করবে এমন আশা প্রকাশ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলছেন, ‘আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে, সেখানেই তারা (বিএনপি) সমাবেশ করবে।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর