,

যে কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ল উরুগুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : ঘানার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। গ্রুপের অন্য ম্যাচে পর্তুগালের বিপক্ষে জয় পাওয়া দক্ষিণ কোরিয়া সমান পয়েন্ট নিয়ে উরুগুয়েকে পেছনে ফেলে শেষ ১৬ নিশ্চিত করেছে।

ঘানার বিপক্ষে জেতায় পয়েন্টসংখ্যা সমান এবং গোল ব্যবধান সমান হওয়া সত্ত্বেও এবারের আসর থেকে ছিটকে গেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।

আল জানুব স্টেডিয়ামে শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে উরুগুয়ে। দলের হয়ে জোড়া গোল করেছেন জর্জিয়ান ডি অ্যারাসকায়েতা। কিন্তু গ্রুপের আরেক ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারায় দক্ষিণ কোরিয়া।

জিতলেই গ্রুপ ‘এইচ’ থেকে শেষ ষোলোতে পাড়ি দিত ঘানা। তবে তাদের হারালে সুযোগ আসতো উরুগুয়ের সামনে। সেক্ষেত্রে সুয়ারেজদের প্রার্থনা করতে হতো যেন পর্তুগালের বিপক্ষে কোনোভাবেই না জেতে দক্ষিণ কোরিয়া।

এখানে ফিফার একটি নিয়মের কারণেই বাদ পড়েছে উরুগুয়ে। সেই নিয়মে স্পষ্ট বলা হয়েছে, গ্রুপ পর্বের ম্যাচে দুটি দল সমান পয়েন্টে শেষ করলে পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে প্রথমে গোল পার্থক্য বিচার করা হবে। সেটি সমান থাকলে দেখা হবে কোন দল বেশি গোল করেছে।

এই দ্বিতীয় নিয়মটিতেই উরুগুয়েকে টেক্কা দিয়েছে দক্ষিণ কোরিয়া। তারা গ্রুপ পর্বে দিয়েছে চারটি গোল। খেয়েছেও চারটি। অন্য দিকে উরুগুয়েও দুটি গোল দিয়ে হজম করেছে সমসংখ্যক গোল। অর্থাৎ উরুগুয়ের থেকে দুটি গোল বেশি দেওয়ার সুবাদে শেষ ষোলোয় গেছে দক্ষিণ কোরিয়া।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯