,

করোনা নিয়ে ডব্লিউএইচওর নতুন সতর্কতা

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিইয়েন্ট নিয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি বলেছেন, মানুষ যেন করোনাকে ভুলেই গেছে! এটি মোকাবিলায় মানুষের সতর্কতা কমে যাওয়া এই ভাইরাসের মারাত্মক নতুন ভ্যারিয়েন্ট তৈরি করতে পারে। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস এসব মন্তব্য করেছেন।

ডব্লিউএইচওর প্রধান বলেছেন, মহামারির জরুরি অবস্থা থেকে উত্তরণের পর্যায়ে থাকলেও, এখনও আমরা পুরোপুরি রেহাই পাইনি। স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানে বিরতি বা ধীরগতি ভাইরাসটির নতুন ধরনের আগমনের পরিবেশ তৈরি করছে।

গেব্রিয়েসুস বলেন, এ বছর কোভিড মোকাবিলা কৌশলের ত্রুটিগুলো একটি মারাত্মক নতুন ভ্যারিয়েন্টের উদ্ভবের পরিস্থিতি তৈরি করে চলেছে। চীনের কিছু অঞ্চল সংক্রমণ বৃদ্ধির ঘটনা প্রত্যক্ষ করেছে।

তিনি সতর্ক করে বলেছেন, যদি নতুন কোনো ভ্যারিয়েন্টের আগমন ঘটে, তাহলে সেটি আরও ভয়াবহ ও প্রাণঘাতী হওয়ার সব সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া তিনি বলেন, করোনায় আক্রান্তদের একটি বড় অংশই মৃদু উপসর্গে ভোগেন। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের জন্য ভাইরাসটি প্রকৃত অর্থেই প্রাণঘাতী।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাস। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৪ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ২৯২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৬ লাখ ৪৪ হাজার ৬১৬ জনের।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯