ব্রাজিল জিতলে রাজ ইউরোপে, আর্জেন্টিনা জিতলে পরী যাবেন মেসির দেশে

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বকাপ ফুটবল জোয়ারে ভাসছে বিশ্ব। তারকারাও এর বাইরে নয়। পছন্দের দল ও খেলোয়াড় নিয়ে সবার মধ্যে ভালোবাসা উন্মাদনা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনিও এর ব্যতিক্রম নয়। রাজ বললেন, ব্রাজিল বিশ্বকাপ জিতলে পরীমণিকে ইউরোপে ঘুরতে নিয়ে যাবেন। আর আর্জেন্টিনা জিতলে রাজকে মেসির দেশ আর্জেন্টিনায় নিয়ে যাবেন পরী।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের একটি হোটেলে আড্ডা দেওয়ার সময় এ কথা জানান রাজ-পরী দম্পতি।

রাজ বলেন, ‘ব্রাজিল এবার ওয়ার্ল্ডকাপ নিলে পরীকে নিয়ে ইউরোপ ট্যুরে যাব। মূলত বিয়ের পর আমাদের বিদেশ ট্যুর হয়নি। এ ছাড়া দীর্ঘদিন ধরে ভেবেছি ইউরোপ যাব, সেই ইচ্ছেও পূরণ হবে। বেস্ট খেললে যেকোনো দল জিতবে। আমি মনে প্রাণে চাই ব্রাজিল বিশ্বকাপ নিক।’

ব্রাজিল ওয়ার্ল্ডকাপ নিলে ব্রাজিলে না গিয়ে ইউরোপ কেন যাওয়ার ইচ্ছে? এ বিষয়ে জানতে চাইলে রাজ বলেন, ‘ইচ্ছে ছিল ইউরোপেই যাব। যদি না জেতে বাংলাদেশের যেকোনো স্থানে ঘুরতে যাব।’

পাশে পুত্রকে কোলে নিয়ে বসেছিলেন পরী। হাসি মুখে তিনি রাজকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমার আর্জেন্টিনা ওয়ার্ল্ডকাপ নিলে তোমাকে (রাজ) নিয়ে আর্জেন্টিনাতেই যাব।’

গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স শাখার উদ্বোধনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন রাজ-পরী। সেই সুবাদেই গণমাধ্যমের মুখোমুখি এ তারকা দম্পতি।

যদিও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলাই এখনো শুরু হয়নি। এই ধাপের সঙ্গে পরবর্তী ধাপগুলো পেরিয়ে ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দল জয়ের উল্লাসে মাতবে, তা এখনো সম্পূর্ণ অনিশ্চিত। তবে যদি এমনটা ঘটে, তাহলে রাজ-পরী তাদের কথার বাস্তবায়ন করবেন, নাকি এটাকে স্রেফ বিশ্বকাপ উন্মাদনার সাময়িক মজার খাতায় রেখে দেবেন, সেটা সময়ই বলে দেবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান