রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সিটি নির্বাচন : মেয়র পদে আ.লীগ- জাপাসহ ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে ১০ প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সাতজন দলীয় এবং বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে রসিক নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন এ ঘোষণা দেন।

তিনি জানান, নির্বাচনে অংশ নিতে দাখিল করা মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ করা, হলফনামায় কোনো ত্রুটি না থাকা, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্য প্রদানের পাশাপাশি দলীয় প্রত্যয়নপত্র নির্ভুল থাকায় মেয়র পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মেয়র পদে মনোনয়নপত্রের বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের শফিয়ার রহমান, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান ম-ল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি, লতিফুর রহমান মিলন ও আতাউর জামান বাবু।

এর আগে মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও গত মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তিন প্রার্থী মনোনয়ন জমা করেননি। এদের মধ্যে জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র একেএম আবদুর রউফ মানিক, জাতীয় শ্রমিক লীগের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এম এ মজিদ এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের রংপুর মহানগরের সাবেক আমির অধ্যাপক মাহবুবার রহমান বেলাল। এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের জমা করা মনোনয়ন বাছাই কার্যক্রম শুরু হয়। এসময় মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী