,

বাঞ্ছারামপুরে বিকল্প রাস্তা না রেখেই ব্রীজ নির্মান : ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি ও শান্তিপুর সড়কে বিকল্প সড়ক তৈরী না করেই একটি নতুন ব্রীজের নির্মাণ কাজ চলছে।আর এতে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক গ্রামের সাধারণ মানুষ।

এলাকাটিরশিবপুর,ইছাপুর,শান্তিপুর,মরিচাকান্দি,কালাইনগর,জিরতামপুর,বাখরনগর,দুলারামপুর,অনাতরামপুর সহ পাশাপাশি আরো কয়েকটি গ্রামের ৩০/৪০ হাজার মানুষ তাদের দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহন করতে না পেরে বিপাকে পড়েছে।

বিকল্প সড়ক তৈরী না করে নতুম ব্রীজ তৈরী করার কাজ শুরু হওয়ায় কয়েক শতাধিক ব্যাটারি চালিত ইজিবাইক, মটর সাইকেল, সিএনজি সহ সকল ধরনের যানবাহনের প্রায় বন্ধ আছে।

এই বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মিয়া বলেন, “এখানে বড় একটা গর্ত আছে, তাই একটু সমস্যা হচ্ছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে একটা রাস্তা করে দেওয়া হবে”।

খোজ নিয়ে জানা যায় যে গত ৩ বছর আগে এই ব্রিজটি ভেঙে গেলেও উপরে বাঁশ কাঠ দিয়ে ছোট কোমরকম যানবাহন আসা যাওয়া করতে পারতো।,কিন্তু এখন নতুন ব্রিজের কাজ শুরু করলেও বিকল্প রাস্তা না করেই ভাঙ্গা ব্রিজ টি সরানোর কাজ চলছে।

এদিকে গাড়ি পারাপার বন্ধ হয়ে যাওয়ায় থমকে গেছে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কর্মকান্ড।

কথা বললে, ইজিবাইক চালক রাজ্জাক মিয়া, ইয়াসিন মিয়া, সুহেল রানা,সাব্বির আহমেদ, আজিজুল হক, দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম সুমন মিয়া ও সিরাজুল ইসলাম বলেন গাড়ি চালাতে না পেরে আমরা চরম সমস্যার মধ্যে দিনাতিপাত করছি “।

এ জাতীয় আরও খবর

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর