,

শাহবাগ থেকে নীলক্ষেতে নারীকে টেনে নিয়ে গেল গাড়ি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আজহার জাফর শাহের গাড়িচাপায় গুরুতর আহত রুবিনা আক্তার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মাসুদ মিয়া নিশ্চিত করেছেন।

ওই নারীর দেবর নুরুল আমিন জানান, তাদের বাসা হাজারীবাগের সেকশন এলাকায়। তেজগাঁও থেকে তিনি ভাবিকে নিয়ে মোটরসাইকেলযোগে সেকশন এলাকায় যাচ্ছিলেন। শাহবাগ মোড় পার হওয়ার পর একটি প্রাইভেটকার পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। সেসময় তার ভাবি ছিটকে পড়েন এবং প্রাইভেটকারের বাম্পারের সঙ্গে আটকে যান। প্রাইভেটকারটি এরপরও না থেমে তার ভাবিকে টেনেহিঁচড়ে প্রায় নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারটিকে আটক করে এবং তিনি ভাবিকে উদ্ধার করে হাসপাতালে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাপা দেওয়ার পর ওই নারীকে কয়েকশ গজ দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় প্রাইভেটকারটি। ঘটনার পর প্রাইভেটকারটি নিউমার্কেটের দিকে পালিয়ে যেতে চাইলে শিক্ষার্থীরা সেটিকে আটক করে চালক ওই সাবেক শিক্ষককে মারধর করেন। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন