শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের গোল নিয়ে বিতর্ক, যা আছে ফিফার নিয়মে

news-image

র্স্পোটস ডেস্ক : কাতার বিশ্বকাপে চমক দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জাপান। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ গোল ও শেষ ম্যাচে স্পেনকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে এশিয়ান জায়ান্টরা।

কিন্তু স্পেনের বিপক্ষে জাপানের করা একটি গোল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ম্যাচের ৫১তম মিনিটে মিতোমার ক্রস থেকে বল পেয়ে যান তানাকা। ফলে সহজেই গোল করে দলকে জয়ের স্বপ্ন দেখান তানাকা। গোলটি নিয়ে শঙ্কা থাকলেও রেফারি ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে জাপানের গোলকে বৈধ বলে ঘোষণা করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গোলটির ছবিও ভাইরাল হয়েছে। ছবিটি দেখলে যে কেউ মনে করতেই পারেন, বলটি লাইন পেরিয়ে গেছে। কিন্তু ফিফার নিয়ম বলছে ভিন্ন কথা।

ফিফার নিয়ম অনুযায়ী, ‘অ্যারিয়াল ভিউ’ অর্থাৎ ওপরের দিক থেকে বলের কোনো অংশ যদি লাইনে থাকে, তাহলে বলটি মাঠের মধ্যেই আছে বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে খেলা চলবে। গোললাইন টেকনোলজিতে ‘অ্যারিয়াল ভিউ’ অনুযায়ী বল যেহেতু শতভাগ মাঠের বাইরে যায়নি, সেজন্য সিদ্ধান্ত জাপানের পক্ষেই গেছে।

অন্যদিকে ফিফার ৯ নম্বর আইন অনুযায়ী, বল যখন শূন্যে থাকা বা মাটিতে ঠেকা অবস্থায় গোললাইন বা টাচলাইনের পুরো অংশ পেরিয়ে যাবে, তখন তা বেরিয়ে গেছে বলে ধরা হবে। অন্য ক্ষেত্রে বল মাঠের মধ্যেই আছে বলে ধরা হবে। এ কারণে এই ম্যাচে মিতোমা যখন বল পাস করেন, তখন বল খেলার মধ্যেই ছিল বলে গণ্য করেছেন রেফারি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ