শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে প্রাইভেটকারে বিস্ফোরণ, দগ্ধ ২

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আসাদগেটে একটি প্রাইভেটকারে বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন গাড়ির মালিক রুবেল দত্ত (৪৫) ও চালক উজ্জ্বল কুমার (৩৫)।তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে অবস্থানরত রুবেল দত্তের স্বজন নয়ন বিশ্বাস জানান, রুবেল একটি বায়িং হাউসের মার্চেন্ডাইজার। তার বাসা গ্রিন রোড এলাকায়। রাতে অফিস থেকে নিজের প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন তিনি। পথে আসাদগেটে তার গাড়িতে আগুন ধরে যায়।

নয়ন বলেন, ‘স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। যতটুকু জানতে পেরেছি, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।’

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, ‘রুবেল দত্তের শরীরের ৬০ শতাংশ এবং উজ্জল কুমারের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। রুবেলের অবস্থা আশঙ্কাজনক, তাকে আইসিইউতে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ