সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে ৮০ ফুট লম্বা নৌকায় আ.লীগের সম্মেলন

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১২ বছর পর আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ উদ্দেশ্যে উপজেলার এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তৈরি করা হয়েছে নৌকার আদলে বিশাল আকৃতির ৮০ ফুট লম্বা মঞ্চ।

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা সদৃশ মঞ্চ থেকেই পুরো অনুষ্ঠান পরিচালনা করা হবে। আয়োজকরা বলছেন, এবারের সম্মেলন উৎসবমুখর ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেটসহ ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকের আগমন ঘটবে বলে মনে করছেন সম্মেলন প্রস্তুতি কমিটি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন কোম্পানীগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

সম্মেলন উদ্বোধন করবেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। সম্মেলনে সভাপতিত্ব করবেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান। এছাড়া জেলা-উপজেলার নেতারা অংশ নেবেন।

প্রসঙ্গত, ২০১০ সালে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেসময় বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে সভাপতি ও নুর নবী চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত