,

শাহরুখ খানের ওমরাহর ছবি ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে ‘ডাংকি’র শুটিং শেষে মক্কায় পা রাখলেন শাহরুখ খান। বৃহস্পতিবার রাত থেকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সাদা উত্তরীয় গায়ে ‘বাদশা’র ছবি। তার উসকোখুসকো চুল, মুখে মাস্ক। সেই বেশেই ওমরাহ করতে দেখা যায় শাহরুখকে। ভিড়ের মধ্যেই অনেকগুলো ছবি ভাইরাল হয় তারকার। যা দেখে মন্তব্যের বন্যা। অনুরাগীরা নিজেদের প্রার্থনা পৌঁছে দিতে চাইলেন প্রিয় অভিনেতার সঙ্গে। কেউ লিখলেন, ‘ইনশাআল্লাহ, আমাদের সবার দুয়া গ্রহণ করুন আল্লাহ।’ কেউ আবার শাহরুখকে উদ্দেশ করেই লিখলেন, ‘মাশাল্লাহ’।

আগের দিনটিই ছিল একেবারে আলাদা। বুধবার সৌদি আরবে শুটিং শেষে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করেন শাহরুখ। পেছনে মরুপ্রকৃতি। ঝাঁ-ঝাঁ রোদে কালো কোট, কালো চশমা পরে হাসছেন ‘বাদশা’। জানান, শুটিং সফল। ইনস্টাগ্রামে ভিডিওটি ঘুরছিল। যেখানে শাহরুখ বলছেন, ‘ডাংকি’র কাজ করে মন ভালো হয়ে গেল। সৌদিতে এত আরামে শুটিং করা গেল। এর চেয়ে আর আনন্দের কী হতে পারে!

তার চোখেমুখে তৃপ্তি। মনোরম পরিবেশে শুট করতে দেওয়ার জন্য সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরুখ। ধন্যবাদ দেন পরিচালক রাজকুমার হিরানি এবং সহকর্মীদেরও।

‘ডাংকি’র শেষ শুটিং ছিল আরবের মরুভূমির মাঝেই। শুটিংয়ের অবস্থান শেয়ার করে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে শাহরুখ লেখেন, বিশাল বড় করে ধন্যবাদ দিতে চাই দলের সবাইকে। ‘ডাংকি’র কাজ মসৃণভাবে হলো।

এর পরই ওমরাহে অংশ নিতে দেখা যায় শাহরুখকে। শুটিংয়ের জন্য আরবে রয়েছেন এত দিন, অথচ মক্কা না ঘুরে চলে যাবেন, তা কী হয়! সূত্র : পিঙ্কভিলা

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না