৭১ এ বাংলাদেশের কাছে হার সামরিক ব্যর্থতা: বিলাওয়াল ভুট্টো
অনলাইন ডেস্ক : ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের পরাজয় ‘সামরিক ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সভাপতি বিলাওয়াল ভুট্টো।
পাকিস্তানের বহুল প্রচারিত দৈনিক ডন এক প্রতিবেদনে জানায়, দেশব্যাপী পিপিপির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বুধবার করাচির নিশতার পার্কে অনুষ্ঠিত সমাবেশে বিলওয়াল এমন মন্তব্য করেন।
এর আগে, গত ২৪ নভেম্বর নিজের ভাষণে বিদায়ী ভাষণে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছিলেন, পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) হাতছাড়া হওয়ার কারণ সামরিক নয় বরং তা ‘রাজনৈতিক ব্যর্থতা’ ছিল।











