সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়াকে পেলো জাপান, স্পেন মরক্কোকে

news-image

স্পোর্টস ডেস্ক : রোমাঞ্চকর এক রাত উপহার দিলো কাতার বিশ্বকাপ। ‘এফ’ গ্রুপের শেষ দুই ম্যাচ ছিলো শুরুতে। যেখানে বেলজিয়ামকে বিদায় করে দিয়েছে ক্রোয়েশিয়া এবং কানাডাকে হারিয়ে অনায়াসে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে মরক্কো।

এরপর ‘ই’ গ্রুপে রাতের দুই ম্যাচে ঘটলো আরও নাটকীয় ঘটনা। জার্মানিকে বিদায় করে দিয়েছে জাপান। মূলত, স্পেনকে ২-১ গোলে জাপান হারানোর কারণেই জার্মানির বিদায় হয়ে গেল। অথচ কোস্টারিকাকে জার্মানরা হারিয়েছিল ৪-২ গোলের ব্যবধানে।

স্পেনের বিপক্ষে জাপানের দুর্দান্ত জয় তাদের গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়ে দিলো। দুই জয়ে জাপানের পয়েন্ট ৬ আর এক জয় এবং এক ড্র নিয়ে স্পেনের পয়েন্ট ৪।

আগে থেকে নির্ধারিত সূচি অনুসারে দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানারআপের সঙ্গে। সে হিসেবে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন জাপান এবং এফ গ্রুপের রানারআপ ক্রোয়েশিয়া। দ্বিতীয় রাউন্ডে এ দুই দল মুখোমুখি হবে।

অন্যদিকে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে মাঠে নামবে ‘ই’ গ্রুপের রানারআপের সঙ্গে। সে হিসাবে মরক্কো দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে স্পেনের। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর রাত ৯টায়। পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর রাত ৯টায়।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে