,

বেলজিয়ামের বিদায়, নকআউটে মরক্কোর সঙ্গী ক্রোয়েশিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ ষোলোতে পা রাখতে কানাডার বিপক্ষে জিততেই হতো মরক্কোকে। ড্র অথবা হার ফেলে দিবে কঠিন অনিশ্চয়তায়। এমন সমীকরণের ম্যাচে শুরু থেকেই দারুণ খেলা আফ্রিকার দেশটি কানাডার বিপক্ষে জয় পেয়েছে ২-১ গোলে। আর এতেই নিশ্চিত হয়ে গেছে মরক্কোর নকআউট পর্বে খেলার সম্ভাবনা। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে আফ্রিকার দেশ মরক্কো।

‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে গোলশূন্য ড্র’তে শেষ হয় ক্রোয়েশিয়া ও বেলজিয়ামের মহারণ। তাতে কপাল পুড়ল বেলজিয়ামের। ক্রোয়েশিয়া এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে উঠেছে শেষ ষোলোতে। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম এবার প্রথম রাউন্ডেই বাদ। শেষবার তারা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল ১৯৯৮ সালে।

এবারের কাতার বিশ্বকাপ ছিল সোনালী প্রজন্মের বেলজিয়ামের শেষ পরীক্ষার মতো। সেই পরীক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছেন এই সেনানীরা। বলা যায়, এবার বিদায় নিয়েই থেমে গেছে বেলজিয়াম ফুটবলের সোনালী প্রজন্মের গতিপথ।

এদিকে প্রথম রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে মরক্কো। শেষবার ১৯৮৬ সালে বিশ্বকাপের শেষ ষোলোতে খেলেছিল আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে হাকিম জিয়েচ আর এন নেসারির গোলে লিড নেয় মরক্কো। আর কানাডা আত্মঘাতি গোলে একটি গোল পরিশোধ করে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। ফলে ৩৬ বছর পর প্রথমবার নকআউটে উঠে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯